শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল

সোনারগাঁয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৬০০ মুরগির উপর প্রতিশোধ!

  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪.২৫ এএম
  • ৫১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক পোল্ট্রি ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগীর বাচ্চা মেরে ফেলেছে বখাটেরা।

ঘটনাটি ঘটেছে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায়।

এ ঘটনায় রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পোল্ট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের তথ্যমতে, উপজেলা জামপুর ইউনিয়নের বরুমদী এলাকার সৌদি প্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম তার স্বামী বাড়িতে না থাকায় সে বাড়ি সাথে একটি দোকান ও একটি পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছে। তার স্বামী বিদেশে থাকায় ১৭ বছরের মেয়ে দোকানে দোকানদারী করে আসছে। গত কয়েকদিন ধরে ওই এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে উত্যক্ত করা সহ অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে কু-প্রস্তাব দিয়ে থাকে। এতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়।

শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় সাজ্জাদ হোসেন তার সাঙ্গপাঙ্গ বখাটেদের নিয়ে শাহনাজ বাড়িতে প্রবেশ করে পোল্ট্রি ফার্মে হামলা চালায়। তারা পোল্ট্রি ফার্মে থাকা ৬শ’ মুরগীর বাচ্চা পায়ের পিষ্টে মেরে ফেলে।

এলাকাবাসী জানান, সাজ্জাদ হোসেন এক বখাটে, উচ্ছংখল ও মাদক সেবনকারী। সে এলাকায় বখাটেপনা করে বেড়ায়। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর সহ ভয়ভীতির হুমকি দেয়।

অভিযোগকারী বাদী শাহনাজ বেগম জানান, আমার স্বামী বাড়িতে না থাকায় আমি সন্তানদের নিয়ে বাড়িতে একটি পোল্ট্রি ফার্ম নির্মান করি ও বাড়ির সামনে একটি দোকান দেই। ওই দোকানে আমি ও আমার মেয়ে দোকানদারী করে। বখাটে সাজ্জাদ আমার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করে নানা কু প্রস্তাব দেয়। এ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ তার বাহিনী নিয়ে আমার ফার্মের ৬০০ মুরগী মেরে ফেলে। এতে আমার ৪০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মুরগীর ফার্মের হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort