শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সোনারগাঁয়ে অর্ধ কোটি টাকা মূল্যের আইস ও ইয়াবাসহ দুই মাদক পাচারকারি আটক

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৪.২০ এএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান আইস ও ইয়াবার চালানসহ মো. হোসেন (৩২) ও আবু হানিফ (৩৫) নামে দুই মাদক পাচারকারিকে আটক করেছে পুলিশ।

শনিবারে (১৯ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের বসানো চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে মাদকের চালানসহ তাদের আটক করা হয়। পরে মাদকবাহি ট্রাকসহ ১১ হাজার ৮০০ পিছ ইয়াবা ও ৩০ গ্রাম আইস জব্দ করে পুলিশ।

আটককৃত মো, হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি দীর্ঘদিন যাবত পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের কাজে জড়িত রয়েছেন। আবু হানিফ তার সহযোগি হিসেবে কাজ করেন।

 

অভিযানের নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, উদ্ধারকৃত আইস ও ইয়াবার আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা। ট্রাকটিতে আলুর বীজ সরবরাহের আড়ালে মাদকের এই চালানটি চট্রগ্রাম থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।

যেহেতু বাংলাদেশে মাদক কারবারিরা আইস তৈরি করতে পারেনা, তাই প্রাথমিকভাবে ধারণা করছি, মাদকের চালানটি মিয়ানমার থেকে সমুদ্রপথে অথবা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়। এই মাদকের সাথে আর কারা জড়িত আছে তা তদন্ত করা হচ্ছে।

 

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু জানান, আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তারা সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সদস্য।

তিনি আরও বলেন, মাদকের এই চালানের মূল হোতা আনোয়ার নামে এক ব্যক্তি। এই চালানটি তার বুঝে নেয়ার কথা ছিল। তাকেসহ মাদকের অর্থের যোগানদাতাকে আটকের চেষ্টা চলছে।

এ ছাড়া এই আইস ও ইয়াবা বাংলাদেশের কোন দূর্গম অঞ্চলে তৈরি করা হয়েছে নাকি অন্য কোন দেশ থেকে আনা হয়েছে সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort