বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ের ইউপি নির্বাচন নিয়ে প্রশাসনের কড়া হুশিয়ারী

  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৩.১৬ এএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

আসন্ন সোনারগাঁ উপজেলার ৮টি ইউপি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর ইসলাম। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ইউপি নির্বাচনের প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী ২৮ নভেম্বর সোনারগাঁয়ের ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ প্রার্থীদের মনোনয়নরপত্র যাচাই-বাছাইয়ের দিন। আমরা আপনাদের জমাকৃত মনোনয়ন পত্র খুব যত্ন সহকারে যাচাই-বাছাই করেছি। এর মধ্যে কেউ বাদ পরতে পারেন।

তবে বাদ পড়লেও আপিলের সময় পাবেন। নির্বাচনকে ঘিরে আমরা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকল প্রকার সহযোগিতা করবো। কিন্তু নির্বাচনকে ঘিরে কোন সহিংসতা চলবে না। কেউ সহিংসতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উল রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান, ওসি (তদন্ত) শফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort