শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক

সোনারগাঁয়ে শেখ হাসিনাসহ ৩০৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১.১৫ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক জনি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানায় নিহত জনির বাবা ইয়াসিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নোতিপ্রাপ্ত) আমীর খসরু।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সারসহ ১৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১শ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী ইয়াসিন অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে মো. জনি নাফ গাড়িতে হেলপার হিসেবে কাজ করতেন। গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় হামলাকারীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই পরিবহস শ্রমিক জনি নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort