শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি

সোনারগাঁয়ে ভূয়া ম্যাজিষ্ট্রেট আটক, পরে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৪.৩৬ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে ভূয়া ম্যাজিষ্ট্রেটকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ঔষধ প্রশাসনের ম্যাজিষ্ট্রেট পরিচয়ে বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে গণধোলাইয়ের শিকার হয় সে। আটককৃত ব্যাক্তির নাম মো. সারোয়ার হোসেন (৫২)। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাধীখাল গ্রামের ডা. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে সে ঢাকার বাসাবো এলাকায় বসবাস করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, উপজেলার নয়াপুর বাজারে গতকাল সোমবার বিকেল তিনটার দিকে নয়াপুর বাজারে নিজেকে ঔষধ প্রশানের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে যায়। এসময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এক পর্যায়ে স্থানীয়রা তার পরিচয়পত্র ও ঔষধ প্রশাসনের চাকুরীজিবীর প্রমাণপত্র চাইলে তা দেখাতে পারেনি। এসময় তার সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ ছিল না। পরে বাজারে থাকা লোকজন তার প্রতারণা বুঝতে পেরে তাকে আটক করে গণধোলাই দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপার্দ করে। আটককৃত ভূয়া ম্যাজিষ্ট্রেট বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, ভূয়া ম্যাজিষ্ট্রেটকে আটকের পর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপার্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort