বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

সোনারগাঁয়ে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১৩ এএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূ সানজিদা আক্তার (২৬) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় নিখোঁজ সানজিদার বাবা মো. দুলাল মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থানায় এ সাধারণ ডায়েরির (জিডি) তথ্য নিশ্চিত করেন তিনি। এর আগে ২৬ সেপ্টেম্বর এ জিডি করেন তিনি।

এ সময় তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর ভোরে সোনারগাঁ উপজেলার কলতাপাড়া গ্রামে নিজ বাসা হতে কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হন সানজিদা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সোনারগাঁয় উপজেলার কলতাপাড়া গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান বলেন, ছোট্ট বাচ্চাটা এত পরিমাণে কান্নাকাটি করে তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। এতটুকু বাচ্চা কী মা ছাড়া থাকতে পারে! কষ্টে বুকটা ফেটে যায় ওর কান্না দেখলে। আশপাশের মানুষেরা আসে ওরে দেখতে কিন্তু ওর মাকে খুঁজে পাচ্ছি না কোথাও।

জিয়াউর রহমান জানান, তার স্ত্রী সানজিদা আক্তার গত দুই বছর ধরে মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন। এলাকার বেশ কিছু কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করার পর জানা গেছে সানজিদা জিনে ধরা রোগী। সে মোতাবেক চিকিৎসা কার্যক্রমও চলছিল। এরই মধ্যে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে আমাদের সংসারে। আমাদের দাম্পত্য জীবনে কখনো কোনো কলহ ছিল না। কিন্তু চলতি মাসের ২৪ তারিখ ভোর সাড়ে চারটার দিকে কাউকে না জানিয়ে আমার স্ত্রী ঘর থেকে বের হয়ে যায়। ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙলে তাকে নানা জায়গায় করে খুঁজেও কোথাও পাইনি। যাওয়ার সময় সানজিদা পরনের কাপড় ছাড়া বাড়তি কিছু এমনকি পায়ের স্যান্ডেলটা পর্যন্ত নিয়ে যায়নি।

সানজিদার স্বামী জিয়াউর রহমান আরও জানান, এ চারদিনে বেশ কিছু কবিরাজের কাছে তিনি গিয়েছেন তারা একেকজন একেক রকমের তথ্য দিয়েছেন আর ফেরত আনার আশ্বাস দিয়েছেন কিন্তু কেউ এখন পর্যন্ত রোগীকে ফেরত আনতে পারেননি। দিন যতই যাচ্ছে ততই তিনি হতাশ হয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, জলজ্যান্ত একটা মানুষ এভাবে উধাও হয়ে যাবে। তাকে উদ্ধার করার মতো কী কোনো উপায় নেই?

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort