রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

সোনারগাঁয়ে গৃহবধূকে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা চেষ্টা

  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯.৪৮ এএম
  • ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় শামিমা আক্তার(৩৮)নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে প্রতিবেশী বিল্লাল হোসেনের বিরুদ্ধে।

রোববার (৩ আগষ্ট) সকালে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউপির সাত ভাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর মা সখিনা বেগম সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ভূক্তভোগী শামিমা আক্তার শ্বশুর বাড়ি থাকাকালীন প্রতিবেশী বিল্লাল হোসেন ২ মাস ধরে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২ আগষ্ট রাতে জরুরী কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তার উপর গতিরোধ করে গৃহবধূ শামিমা আক্তারকে অভিযুক্ত প্রতিবেশী বিল্লাল হোসেন পুনরায় কু- প্রস্তাব দেয়।এতে তিনি রাজি না হলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরদিন ভূক্তভোগী শামিমা আক্তার ও তার জা আসমা বেগম এবং ননদ শিরিনা আক্তার অভিযুক্ত বিল্লাল হোসেনের বাড়িতে বিচার দিতে গেলে সে উত্তেজিত হয়ে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। পরে অভিযুক্তের ভাই ও বোনেরা মিলে হামলা চালায়। এদিকে স্থানীয় এলাকাবাসী তাদের ডাক চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন৷

ভূক্তভোগীর মা সখিনা বেগম বলেন, আমার মেয়ের জামাই চাকুরী সুবাধে বিদেশে থাকেন। এই সুযোগে এলাকার বখাটে বিল্লাল প্রায় সময় আমার মেয়েকে কু-প্রস্তাব দেয়। অনেকবার তাকে সাবধান করলেও গতকাল রাতে মেয়ে আমাদের বাড়ি থেকে আসার পথে রাস্তায় গাড়ি থামিয়ে পূনরায় কু-প্রস্তাব দেয়। পরবর্তীতে মেয়ের শ্বশুর বাড়ির লোক নিয়ে বিচার দিতে গেলে তাদেরকে মারধর করে ও আমার মেয়েকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। আমি এর উপযুক্ত শাস্তির দাবী জানাই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এ বিষয়ে ভূক্তভোগীর মা একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort