রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম

  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১.৪০ এএম
  • ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের উন্নয়ন ও জেলার বিভিন্ন সমস্যা সমাধানে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেছেন, আলাদাভাবে দাবি না তুলে পাঁচ সংসদ সদস্য একসঙ্গে উদ্যোগ নিলে তা বেশি কার্যকর হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে নগরের চাঁদমারী এলাকায় চেম্বার ভবনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, “একই বিষয়ে পাঁচজন সংসদ সদস্য যদি একসঙ্গে ডিও লেটার দেন, তাহলে সেটা উপেক্ষা করার সুযোগ থাকে না।”

তিনি আরও বলেন, “আলাদা আলাদা কথা বললে সরকারের কাছে পরস্পরবিরোধী বার্তা যায়। এতে নারায়ণগঞ্জই ক্ষতিগ্রস্ত হয়।”

সংসদ সদস্যদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৫ এর সমস্যা অনেক সময় পুরো জেলার সমস্যা হয়ে যায়। তাই জেলার বিষয়গুলোতে সবাইকে একসঙ্গে থাকতে হবে।”

শুধু কথা নয়, বাস্তব কাজের ওপর জোর দিয়ে আবুল কালাম বলেন, “সংসদে কথা বলা বা ডিও লেটার দেওয়ার পাশাপাশি জনগণের জন্য বাস্তব কাজ করতে হবে।”

উন্নয়ন প্রকল্পে সমন্বয়ের অভাবের সমালোচনা করে তিনি বলেন, “একেকজন একেকভাবে দাবি করলে সেটা নিজের পায়ে কুড়াল মারা’র মতো হয়।”

এমপিদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “এমপিরা আইন প্রণয়ন করেন, কিন্তু প্রশাসনিক কাজ করে নির্বাহী বিভাগ। তাই সমন্বয় খুব জরুরি।”

সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিসিবির পরিচালক মাসুদুজ্জামান মাসুদসহ চেম্বারের নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort