শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি

সোনারগাঁয়ে উকিল মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪, ৬.৫৭ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় উকিল মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় আনোয়ার উল্লাহ ওরফে আনোয়ার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আনোয়ার উল্লাহ ওরফে আনোয়ার কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন বড়ভিটা এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। শুক্রবার (২৮ জুন) নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার আনোয়ার উল্লাহর বাড়িতে ভূক্তভোগী ওই নারীকে ডেকে নিয়ে যায়। তারা সম্পর্কে উকিল মেয়ে ও বাবা। ২০ বছর আগে ওই নারীর বিয়েতে বৃদ্ধ আনোয়ার উল্লাহ তার উকিল হন। বিয়ের পর থেকে উভয়ের বাড়িতে তাদের যাওয়া আসা ছিল।

গত ১৪ জুন দুপুরে বাড়ি ফাঁকা থাকায় ভুক্তভোগী ওই নারীকে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ভুক্তভোগী নারী ডাক-চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। পরে তিনি বাড়ি চলে যান।

গত বৃহস্পতিবার রাতে তার স্বামীকে সঙ্গে নিয়ে বৃদ্ধ আনোয়ার উল্লাহকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার সকালে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে তাকে নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

তালতলা ফাঁড়ি পুলিশের পরিদর্শক (ইনচার্জ) মো. সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort