বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

সুষ্ঠু নির্বাচনের জন্য সব বাহিনীতে সংস্কার জরুরি: মজিবুর রহমান

  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৪৯ এএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিগত জালেম সরকারের বিদায় হয়েছে। নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি করে যারা তাদের হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান বলেন, জামায়াতের নেতারা ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলামসহ ইসলামী দলগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্রী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে চিরদিন ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে।

মজিবুর রহমান বলেন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীতে ইতোপূর্বে যারা নিয়োগ পেয়েছে তারা অধিকাংশ আওয়ামী লীগ মনোনীত লোক। তাই আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব বাহিনীতে সংস্কার জরুরি।

এ সময় নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ড. ইকবাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা জামায়াতের আমির মো. মাহবুব হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort