রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন

সিলেটে নদ-নদীর পানি বাড়ছে, সুরমার পানি বিপদসীমার উপরে

  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩, ৪.২৯ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে এরই মধ্যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার শঙ্কায় পূর্বপ্রস্তুতিও নিচ্ছে সিলেট জেলা প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিতে সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, ধলাই, জাদুকাটাসহ ছোটোবড় নদীর পানি বাড়ছে। সুরমার পানি শনিবার বিকেলে সীমান্তবর্তী কানাইঘাটে বিপদসীমা অতিক্রম করলেও রবিবার সকালে কিছুটা কমেছে। আবার দুপুরে পানি বেড়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট পয়েন্টে সুরমার পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুশিয়ারা নদীর পানি অমলশীদ পয়েন্টে বিপদসীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, এই পয়েন্টে রবিবার দিনে ১২ ঘণ্টায় পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি বাড়লেও বিপদসীমার দেড় মিটার নিচে রয়েছে।
তবে, পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ বলছেন, পানি বাড়লেও দ্রুত নেমে যাচ্ছে। এ কারণে আপাতত বড় বন্যার শঙ্কা নেই। তবে, পূর্বাভাস অনুযায়ী ২৫ জুন পর্যন্ত সিলেট ও ভারতের মেঘালয়-আসামে ভারি বৃষ্টি এবং ঢল অব্যাহত থাকলে মাঝারি ধরনের বন্যা হতে পারে।
এদিকে, সুনামগঞ্জে পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলের কারণে সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা। রবিবার সকালে ছাতক পয়েন্ট দিয়ে বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এদিকে, পানি বাড়ায় সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক উপচে পানি প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort