সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে ১ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৯.১৭ এএম
  • ১০৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের গ্রাহক মোতালেব সিকদার নামে এক ব্যক্তিকে ভয়-ভীতি দেখিয়ে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তিতাসের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে।

সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ড সিআই খোলা এলাকার বাসিন্দা মোতালেব সিকদারের কাছ থেকে এ টাকা আদায় করা হয়।

জানা যায়, অতিরিক্ত চুলা ব্যবহার করার অপরাধে মঙ্গলবার সকালে তিতাস গ্যাসের ইঞ্জিনিয়ার জহির, ফারুক, ড্রাইভার হারুন, সুমন, আলমগীর, আলাউদ্দিন ও মাসুদ সি আই খোলা এলাকার বাসিন্দা মোতালেব সিকদারের বাড়িতে এসে মোটা অংকের জরিমান ও মামলার ভয় দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করে। পরে বাড়িতে থাকা মোতালেব সিকদারের লোকজন ৩৮ হাজার টাকা তাদের প্রদান করে। বাকি ৬২ হাজার টাকা আগামী সোমবার দিবে বলে জানায়।

টাকা রেডি করে ০১৯৫১১৭৭৭০৫ এই নাম্বারে ফোন দিয়ে জানাতে বলেন তিতাস কর্মকর্তারা। এই টাকা নেওয়ার বিষয় কাউকে না জানাতে বলে যান তিতাসের অসাধু কর্মকর্তারা।

এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের উক্ত কর্মকর্তারা অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বাসা বাড়ি থেকে প্রতিমাসে মোটা অংকের মাসোয়ার নিয়ে থাকেন। উক্ত বিষয় তদন্ত করে অসাধু তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

উক্ত বিষয় জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort