বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর অফিসে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুট : আহত ১

  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৩.৫৭ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে মো. গোলাম হোসেন (৪১) নামে এক ব্যবসায়ীর পাওনা টাকা পরিশোধ না করে উল্টো ওই ব্যবসায়ীর অফিসে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর, লুটের অভিযোগ পাওয়া গেছে ইকবাল নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে। এ সময় ইকবাল ও তার সহযোগী সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর কর্মচারী কাউসারের শরীরে চাপাতি ও চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

 

এ সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতংক। এক পর্যায়ে সন্ত্রাসীরা সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যাশে থাকা নগদ এগারো হাজার টাকা লুট করে নিয়ে যায়। এক সময় আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা গোলাম হোসেনের গাড়ীতে আগুন দিবে বলে হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রবিউল ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

শুক্রবার (২৫ নভেস্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটেছে নাসিক ৬ নং ওয়ার্ডের বার্মাশীল বাগপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী মো. গোলাম হোসেন ৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৭/৮ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, ব্যবসায়ীক সূত্রে ব্যবসায়ী মো. গোলাম হোসেন সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার ইয়াকুব হোসেন সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মো. ইকবাল হোসেনের কাছে তিন লাখ চুরাশি হাজার টাকা পাওনা হয়। এ পাওনা টাকার মধ্যে ইকবাল এক লাখ দশ হাজার টাকার একটি চেক পুবালী ব্যাংক লিঃ এর প্রদান করে। ওই চেক নিয়ে ব্যাংকে গেলে ইকবালের একাউন্টে পর্যাপ্ত টাকা নেই বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

 

শুক্রবার বিকেলের দিকে গোলাম হোসেন বার্মাশীল বাগপাড়া এলাকায় তার ব্যবসায় প্রতিষ্ঠান তৈলের হাউজ শাহারা ট্রেভাস এর মাঠে ইকবালকে পেয়ে ওই টাকার বিষয়ে জানতে চাইলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় গোলাম হোসেনের কর্মচারী মো. কাউসার ইকবালকে গালাগালি করার কারন জিজ্ঞাস করলে ইকবাল কাউসারকে চর থাপ্পর কিল, ঘুষি মারে। পরে ওই সময় উপস্থিত লোকজন বিষয়টি মিমাংসা করে দেয়।

এর কিছু সময় পর ইকবাল সন্ত্রাসী প্রকৃতির মো. জসিম ও রকিসহ অজ্ঞাত নামা ৭/৮ জন সন্ত্রাসী নিয়ে গোলাম হোসেনের অফিসে হামলা চালায়। এ সময় লাঠি, লোহার রড, হকি স্টিক, চাপাতি, নাঁন চাকু দিয়ে সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে।

 

এ সময় আবারও অফিস স্টাফ কাউসারের শরীরে চাপাতি, চাকু দিয়া আঘাত করে রক্তাক্ত জখম করে। এবং ক্যাশে থাকা নগদ এগারো হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রবিউল জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort