রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় প্রথম চার্জশিট দাখিল

  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১১.৪৫ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্য বিরোধী মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রথম চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্টমন্ত্রী সহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই সাথে মামলায় অভিযুক্ত দুইজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসাইন এই চার্জশিট দাখিল করেন।

 

এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় তার বাবা মো. নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলায় ১২ জনকে আসামী করেছিলেন।

চার্জশিটে অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারী ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালিন সময়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার দশতলা বিল্ডিংয়ের সামনে ছাত্র-জনতার উপড় আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ নামে একজন মারা যায়।

এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্টমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী এবং শামীম ওসমান সহ ১২ জনকে আসামী করে মামলা করা হয়।

তিনি আরও বলেন, এই মামলাটির তদন্তের জন্য পিবিআইয়ের কাছে স্থানান্তর করা হয়। সেই সাথে তদন্ত শেষে মামলায় উল্লেখিত ১২ জন সহ আরও দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন। বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে।

মামলার আগামী ধার্যতারিখ আগামী ২৪ সেপ্টেম্বর। চার্জশিটে অভিযুক্ত আসামীদের মধ্যে দুইজন গ্রেফতার রয়েছে এবং বাকীরা পলাতক রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort