শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জে বিএনপি’র পরিচয়ে অস্ত্রের মুখে ঝুট ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৩২ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি ও কৃষকদলের নাম ভাঙ্গিয়ে দিনে দুপরে অস্ত্র ঠেকিয়ে গাড়ীসহ ঝুট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বিএনপি’র পরিচয়ে ঝুট ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি গতকাল সোমবার দুপুরে ঘটলেও বিষয়টি রাতে জানাজানি হয়েছে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পুলস্থ এস এম টাওয়ারের পিছনে অবস্থিত আহসান এপ্যারেলস থেকে ঝুট ব্যাবসায়ী মজিবর রহমান ট্রাক লোড করে নিয়ে যাওয়ার সময় বিএনপি’র লোক পরিচয়ে ৫নং ওয়ার্ডের আবদুল লতিফ মেম্বারের ছেলে মাকসুদুল হাসান বাপ্পী, নুরুদ্দিন মেম্বারের ছেলে সোহেল রানা ও জুয়েল রানা সহ সাদিকুল ইসলাম সুজন অস্ত্র ঠেকিয়ে এক গাড়ী ঝুট ছিনতাই করে নেয়।

জানায়ায়, স্থানীয় ঝুট ব্যাবসায়ী মজিবর রহমান পুর্ব থেকেই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ফ্যাক্টরী থেকে ঝুট মালামাল ক্রয় করে অন্যাত্র বিক্রি করে । সে অনুয়ায়ী সোমবার ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ পুলস্থ এস এম টাওয়ারের পিছনে অবস্থিত আহসান এপ্যারেলস থেকে ঝুট ট্রাকে লোড করে নিয়ে যাওয়ার সময় এস এম টাওয়ারের সামনে পুর্ব থেকেই ওৎপেতে থাকা নাসিক ৫নং ওয়ার্ডের আবদুল লতিফ মেম্বারের ছেলে মাকসুদুল হাসান বাপ্পী, নুরুদ্দিন মেম্বারের ছেলে সোলেল রানা ও জুয়েল রানা সহ সাদিকুল ইসলাম সুজন স্থানীয় বিএনপি’র পরিচয় দিয়ে তার কাছে মোটা অংকের চাদাঁদাবি করে। ঝুট ব্যাবসায়ী মজিবর তাদের দাবিকৃত চাদাঁদিতে অস্বীকার করলে অস্ত্র ঠেকিয়ে লোডকৃত ট্রাক যার নং- (ঢাকা মেট্রো ড ১৪-৪২০৬) গাড়িটি জোর পুর্বক ছিনতাই করে নিয়ে যায়। মজিবর জানায় গত ৫ আগস্টেও পর থেকেই এসব সন্ত্রাসীরা তার কাছে মোটা অংকের চাদাঁদাবি করে আসছে। তাদের চাদাঁ না দিলে ব্যাবসা করতে দিবে না বলে একাধিক বার হুমকি ও প্রদান করে।

এলাকার সাধারন মানুষ জানায়, গত আওয়ামীলীগের সময়ে তারা স্থানীয় আওয়ামীলীগ ও কিশোরগ্যাংয়ের নেতা কলাবাগ চারতলা এলাকার মিজানুর রহমান দিপুর শেল্টারের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় চাদাঁবাজি ও মাদক ব্যাবসা করেছে এই বাহিনী। গত ৫ আগস্টের পর ভোল্ট পাল্টিয়ে বিএনপি’র পরিচয়ে ফের এলাকায় শুরু করেছে চাদাঁবাজি ও মাদক ব্যাবসা তাদের বিরুদ্ধে ভয়ে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা । কিছুদিন পুর্বে ৫নং ওয়ার্ডের ওমরপুর এলাকায় মাদক ব্যাবসা নিয়ে দন্ধে কয়েকজনকে মেরে রক্তাত্ব আহত করার ও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এলাকায় এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি তাদের অত্যাচারে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে অত্র এলাকার সাধারন মানুষ।

স্থানীয় বিএনপি’র নেতারা জানায় এসব অপকর্মকারী আমাদের দলের কেউ না , তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এসব চাদঁবাজ বিএনপি’র নাম ব্যাবহার করে অপকর্ম করার কারনে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। চাদাঁবাজ , মাদক ব্যাবসায়ীদের বিএনপিতে কোন স্থান নেই। দলের পরিচয়ে যে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort