বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

সিদ্ধিরগঞ্জে ফ্লাট বাসার তালা ভেঙ্গে গার্মেন্ট কর্মীর লাশ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৯.৫৫ এএম
  • ৫২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্লাট বাসার তালা ভেঙ্গে এক নারী গার্মেন্ট কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) রাতে মিজমিজি পূর্বপাড়া এলাকায় মদিনা মসজিদ সংলগ্ন হক ভিলার নিচতলা থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে হত্যার পর ঘর তালাবদ্ধ করে স্বামী সোহাগ পালিয়ে গেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

 

নিহত মুক্তা বেগম ভ্রাম্মনবাড়িয়ার আখাউড়া থানাধীন খড়মপুর গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে মো. শহিদুল্লাহ মালিকানাধীন হক ভিলার নিচতলায় ভাড়া থাকতো। নিহত মুক্তা আদমজী ইপিজেড এলাকায় অনন্ত গার্মেন্টে এবং স্বামী সোহাগ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মজিব ফ্যাশনে চাকুরী করতো।

 

বাড়িওয়ালা মো. শহিদুল্লাহ জানান, সোমবার সন্ধার পর নিহতের খালা ফোন করে জানায় মুক্তার স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে। পরে আমরা মেয়ের চাচাকে ফোন করে বিষয়টি জানিয়েছি। তাদের মধ্যে কখনও পারিবারিক ঝগড়াঝাটি করতে দেখিনি বা শুনিনি।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘরের তালা ভেঙে লাশটির হাত, পাঁ ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। চোখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। নিহতের স্বামী পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort