রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

সিদ্ধিরগঞ্জে ডিবির হাতে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৪.১৮ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইলিয়াস হোসেন (৩২), মো. রুবেল (২৮), মোঃ ইমু (২৫) ও হুসাইন (২৩)।

শনিবার (২২ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে ওই ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। রবিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন।

 

গ্রেপ্তারকৃত মো. ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি আল মামুন।

ডিবি পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ডিবি পুলিশের এসআই শিবলী কায়েছ মীর, এসআই আতিকুর রহমান ও এসআই শাকিব হাসানের নেতৃত্বে একটি দল শিমরাইল টেকপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী ইলিয়াস আস্তানায় অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী মো. ইলিয়াস, তার ভায়রা মো. রুবেল, শ্যালক মো. ইমু ও সেলসম্যান হুসাইনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন জানান, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort