বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

সিদ্ধিরগঞ্জের অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৪.২০ এএম
  • ৩৯৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া থেকে অপহরণের ১০ দিন পর ওয়াসিমা আক্তার (৪) নামে এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার হরিমণ্ডল গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে গত ১ নভেম্বর অপহৃত শিশু ওয়াসিমার বাবা মো. শহীদুল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে পুলিশ ৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে এজাহারভুক্ত আসামি শেফালী বেগমকে (৪৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শেফালী বেগম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাগলা গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও অপহরণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার নাজু মার্কেটের সামনে থেকে গত ২৭ অক্টোবর শিশু ওয়াসিমা নিখোঁজ হয়। এরপর শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে গ্রেপ্তার নারী শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদ ও তার ফোন রেকর্ড বিশ্লেষণ করে শিশুটিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার হরিমণ্ডল গ্রাম থেকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

শিশু ওয়াসিমার বাবা মো. শহীদ বলেন, আমি কীভাবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ দেবো সেই ভাষা হারিয়ে ফেলেছি। তারা দিনরাত খেটে আমার মেয়েকে কোলে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যারা আমার এ শিশু মেয়েকে অপহরণ করেছে তাদের শাস্তি চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort