সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন আড়াইহাজারে গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অপরাধ দমনে নারায়ণগঞ্জ এসপির কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার -১২২, অভিযান চলবে: এসপি সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত

সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১.০০ এএম
  • ১ বার পড়া হয়েছে

৬ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় বন্দর প্রেসক্লাব চত্বরে বন্দর প্রেসক্লাবের আয়োজনে দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ দ্রুত প্রত্যাহার ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্দর প্রেসক্লাব ও বন্দরের বিভিন্ন সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ ।

বিটিভি ও দৈনিক যুগান্তরের বন্দর প্রতিনিধি আতাউর রহমান’র সভাপিতত্বে বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক ও দৈনিক যুগের চিন্তার বন্দর প্রতিনিধি জিএম সুমন’র সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে গ্রেফতারকৃত সাংবাদিক নুরুজ্জামান মোল্লার স্ত্রী রুমা বেগম ক্ষোভ ও আকুতি প্রকাশ করে বলেন, “ওসি ও এসপি সাহেবের প্রতি অনুরোধ—আপনারা বিষয়টি আগে সঠিকভাবে তদন্ত করুন, বিষয়টি প্রকৃতভাবে জানুন, তারপর ব্যবস্থা গ্রহণ করুন। কোনো ধরনের তদন্ত ছাড়া অহেতুক মিথ্যা মামলায় আমার স্বামীকে কেন গ্রেপ্তার করা হলো প্রশাসনকে এর জবাব দিতে হবে।”

মানববন্ধনে প্রশাসনের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের বন্দর প্রতিনিধি মহিউদ্দিন মিয়া। তিনি বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই এই সাজানো মামলা দেওয়া হয়েছে। মিথ্যে ও হয়রানি মুলক মামলার কারণে এখনো অনেক সাংবাদিক কারাবন্দী রয়েছেন এবং অনেকে নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এতে সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষুণ্ন হচ্ছে। তাই অবিলম্বে নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

এসময় উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, প্রতিষ্ঠাতা সদস্য জিএম মজনু, প্রতিষ্ঠাতা দপ্তর ও সাবেক সাংগঠনিক সম্পাদক দৈনিক ইয়াদ বন্দর প্রতিনিধি এসএম আবদুল্লাহ, সাবেক সহ সভাপতি মেহবুব মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমরান মৃধা, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিকে রাসেল, বন্দর থানা সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক নূর এ আজাদ, এবিএন বাংলা টিভি প্রতিনিধি আবুল বাসার সাইফুল।

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি দ্বীন ইসলাম দিপু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বাংলাবাজার পত্রিকা নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান, নাগরিক টিভির বন্দর প্রতিনিধি শাহরিয়া ইমন, দেশকন্ঠ পত্রিকার বন্দর প্রতিনিধি জিয়াবুর রহমান জিয়া, রুদ্রবার্তা প্রতিনিধি আনোয়ার হোসেন, নন্দিত টিভি বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া, বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি শেখ সুমন, আজকের নীরবাংলা ও ৭১ বাংলা টিভির বিল্লাল হোসেন, নব অভিযান স্টাফ রিপোর্টার মীর মহিউদ্দিন কাদির, সিএনএন বাংলা টিভির জিহাদ হোসেন, চ্যানেল জিরো আকরাম, আলোর ধারা মনির হোসেন ও সাংবাদিক জাহিদুল ও খোকন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort