সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ষাঁড়ের নাম ‘হিরো আলম’, আসছে কোরবানির হাটে

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৫.১০ এএম
  • ৭৩৬ বার পড়া হয়েছে

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আসন্ন। সে উপলক্ষ্যে খামারিরা প্রস্তুতি নিচ্ছেন। দেশব্যাপী প্রতিদিনই বিশাল আকারের গরুর খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। কালো মানিক, চেয়ারম্যান, বস, রাজা মিয়া আরো কত নামের গরু!

এবার জানা গেল – কোরবানির হাট মাতাতে প্রস্তুত হচ্ছে টাঙ্গাইলের এক প্রবাসীর ৩১ মণ ওজনের ষাঁড়। যার নাম রাখা হয়েছে ‘হিরো আলম’।

হিরো আলম সারাদেশে একটি আলোচিত-সমালোচিত নাম। মিউজিক ভিডিও, সিনেমা ও বর্তমানে বিভিন্ন দেশের ভাষায় গান গেয়ে তুমুল আলোচিত তিনি। তার নামেই নিজের এই প্রিয় ষাঁড়ের নাম ‘হিরো আলম’রেখেছে এর মালিক জয়নব বেগম।

ষাড়টি এখন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের খামারে যত্নে লালন করা হচ্ছে।

এটি মূলত ফ্রিজিয়ান জাতের ষাঁড়। বয়স প্রায় ৪ বছর, লম্বায় সাড়ে ৮ ফুট। এর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।

হিরো আলমের নামে ষাঁড়টি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা কামরুজ্জামানের খামারে ভিড় করছেন।

প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগম জানান, প্রায় দেড় বছর আগে পাবনা থেকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে ষাঁড়টি কেনেন তিনি। এরপর একে প্রাকৃতিক খাবার খাইয়ে পরম যত্নে লালন-পালন করেছেন।

তার খামারের এই ষাঁড়টি দেলদুয়ার উপজেলার সবচেয়ে বড় গরু বলে দাবি করেন জয়নব বেগম।

ষাড়ের এমন নামকরণের সম্পর্কে জয়নব বলেন, নামের জনপ্রিয়তার ভিত্তিতেই এ নামকরণ। অনেকেই তো গরুর নাম শাকিব খান, ডিপজল, সুলতান, সিনবাদ, মানিক, রতন, রাজা-বাদশা, খোকাবাবু ইত্যাদি রাখে। আমিও তাদের মতো আমার গরুর নাম রেখেছি হিরো আলম।

অনেক আগে থেকেই গরু লালন-পালন করেন কামরুজ্জামান ও তার স্ত্রী জয়নব বেগম। গত কোরবানি ঈদেও বিশাল আকারের গরু রাজধানীর গাবতলীতে বিক্রি করেছেন তারা।

এ বিষয়ে কামরুজ্জামান বলেন, গরু লালন-পালন করতে আমার খুব ভালো লাগে। প্রবাসে যাওয়ার আগে আমি নিজেই গরুর খামার করেছিলাম। আমি প্রবাসে থাকায় স্ত্রীকে দিয়ে প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য একাধিক গরু পালন করি। গত বছর বিক্রি করা ষাঁড়টির নাম ছিল ‘সোনা বাবু’। সেটির ওজন ছিল প্রায় ৩৫ মণ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনায়েত করিম বলেন, ‘দেলদুয়ারের ‘হিরো আলম’এলাকা ব্যাপক সাড়া ফেলেছে। এই লকডাউনেও একে দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। ষাঁড়টি উপজেলার মধ্যে সবচেয়ে বড়। হিরো আলম বিক্রিতে আমরাও জয়নব বেগমকে সার্বিকভাবে সহযোগিতা করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort