মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১০.৫৪ পিএম
  • ৪৫৩ বার পড়া হয়েছে

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। বিক্রমাসিংহে বৃহস্পতিবার প্রেসিডেন্টের অফিসিয়াল হাউসে শপথ নেন। শপথ গ্রহণের পর তিনি ওয়ালুকারমা মন্দিরে যান। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর কে হতে যাচ্ছেন লংকার প্রধানমন্ত্রী? এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে।
রনিল বিক্রমাসিংহের নামই শোনা যাচ্ছিল।
বিক্রমাসিংহে ২২৫ সদস্যের শ্রীলংকান সংসদে ক্রস-পার্টি সমর্থন নিয়ে একটি ‘ঐক্য’ সরকারের প্রধান হয়েছেন।
বিক্রমাসিংহের শপথ গ্রহণের পর তামিল বিধায়ক ধর্মলিঙ্গম সিথাদথান এএফপিকে বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা।
৭৩ বছর বয়সী বিক্রিমাসিংহে ১৯৯৩ সাল থেকে শ্রীংলংকার পাঁচবারের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে পশ্চিমপন্থী মুক্তবাজার সংস্কারবাদী হিসাবে দেখা হয়।

তুমুল বিক্ষোভের মধ্যে গত সোমবার শ্রীলংকার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজপাকসে। এরপর বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল বিক্রমাসিংহে।

রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় শ্রীলংকার মন্ত্রিসভা। এরপর চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে।

এক বিবৃতিতে গোতাবায়ে রাজাপাকসে জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেশের কার্যক্রম পরিচালনায় নতুন সরকার গঠনে আমি পদক্ষেপ নিচ্ছি। সংসদের হাতে আরও ক্ষমতা দেওয়ার জন্য কিছু সাংবিধানিক সংস্কার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort