বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

শেখ হাসিনা সরকারের পতনে না.গঞ্জে সাম্যবাদী দলের আনন্দ র‌্যালী

  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৪.৩৬ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) নগরীর বঙ্গবন্ধু সড়কে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে এই বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহরের ২নং রেলগেইট থেকে শুরু হয়ে চাষাঢ়া মোড় ঘুরে ফের ২নং রেলগেইটে এসে শেষ হয়। এসময় সুদূর আমেরিকা থেকে জুমের মাধ্যমে মিছিলে সংযুক্ত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর দলীয় প্রধান ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা কমরেড সাঈদ আহমেদ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর পলিট ব্যুরোর সদস্য কম. মেহেবুব মিয়া বলেন, আমাদের দলের প্রধান মামলা খেয়ে দেশের বাইরে আছেন। এই সরকারের কারণে অনেক নেতা গুম, খুন হয়েছে। এই গুম, খুনের ভয়ে তিনি দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। তিনি আবারো আসবেন আপনাদের মাঝে। আবারো এসে তিনি আপনাদের পাশে দাঁড়াবেন, রাজনীতি করবেন।

তিনি আরও বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না। কোন জ্বালাও পোড়াওয়ের সাথে লিপ্ত হবেন না। একটি সন্ত্রাসী গোষ্ঠি ছাত্র-জনতার এই বিজয়কে ধূলিস্যাৎ করতে চায়। আমরা তা হতে দেবো না। আমরা শুরু থেকেই রাজপথে ছিলাম এখনো আছি আর ভবিষ্যতেও থাকবো। আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের সাম্যবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কম. নুর উদ্দিন, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, মহানগরের সভাপতি মো. আশরাফ, সাধারণ সম্পাদক মো. মাতেন, শ্রমিক নেতা হুমায়ন কবির, ফতুল্লা থানা কমিটির সভাপতি কম. গুলজার, জাতীয় ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির নেতা মিরাজ হোসেন, যুব সংহতি নেতা শাকিল, মো. নয়ন, রবিউল ঢালী, হেলাল ফকির, রুবেল সহ আরও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort