বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

শীতলক্ষ্যা ট্রাজেডি: উদ্ধার হওয়া ৮ লাশের তালিকা

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৬.৩১ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে চর সৈয়দপুর আলামিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৬ জনের লাশ রোববার (২০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত এবং ২ জনের লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়। পরে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া ৮ লাশের পরিচয় হচ্ছে, জয়নাল ভুইয়া (৫০) পিতা মৃত: জুলফিকার আলী, উত্তর ইসলামপুর, মুন্সীগঞ্জ সদর, আরিফা বেগম (৩৫) স্বামী-দ্বীন ইসলাম, রমজানগো, মুন্সীগঞ্জ, তার শিশু পুত্র সাফায়েত হোসেন (১৫ মাস), স্মৃতি রাণী বর্মণ (১৯), পিতা জয়রাজ বংশী, ইসমাইলের চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, উম্মে খায়রুন ফাতেমা (৪৫), স্বামী আবু তাহের সরকার, দেলরবাগ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, সালমা (৩৩), পিতা-আজিজ, মির্জাগঞ্জ, পটুয়াখালী, ফাতেমা (৭), পিতা- ইউনুছ খলিফা, মির্জাগঞ্জ, পটুয়াখালী এবং অজ্ঞাতনামা একজন।

এরমধ্যে নিহত উম্মে খায়রুন ফাতেমা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যরবাজার হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফীন জানান, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে কোনও লাশ পাওয়া যায়নি। তবে ভাসমান অবস্থায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট লাশের সংখ্যা ৮জন। তিনি আরও জানান, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ছাড়াও নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএর ডুবুরি দল ও কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা অংশ নেয়।

প্রসঙ্গত: নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সগীঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমএল আফসার উদ্দিন নামে একটি লঞ্চকে নারায়ণগঞ্জে চর সৈয়দপুর আলামিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে রোববার (২০ মার্চ) বেলা ২টা ২০ মিনিটে সিটি গ্রæপের মালিকানাধীন এমভি রূপসী-৯ কার্গো জাহাজ ঠেলে প্রায় ২০০ ফুট দুরে নিয়ে ডুবিয়ে দেয়। এ ঘটনায় ঘাতক লঞ্চটি আটক করেছে নৌ-পুলিশ। ঘটনা তদন্তের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort