রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম

শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল ২ দিন বন্ধ

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩, ৪.৩১ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জের বালারবাজার বেইলি সেতুর নির্মাণকাজের জন্য শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দুই দিন শরীয়তপুর ও চাঁদপুরের মাঝে ফেরি চলাচল বন্ধ থাকবে। তাই যানবাহনের চালক ও যাত্রীদের এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক (সওজ) খান মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় শরীয়তপুর জেলায় আঞ্চলিক মহাসড়কে ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় পুরনো জরাজীর্ণ বালারবাজার বেইলি সেতুর পাশে নতুন সেতু নির্মাণাধীন রয়েছে। তাই বিকল্প কোনও সড়ক না থাকার কারণে এ সময় রাস্তাটি বন্ধ করা হয়েছে, যাতে সড়কের দুইপাশে কোনও জটলা না বাঁধে। এ সময়টুকু বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ‘মহাসড়কের বালার হাটের বেইলি সেতুটি মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে সওজ বিভাগ।‌ তাই এ সময় কোনও গাড়ি থাকবে না। এ কারণে এই সময়ে ফেরি ও যান চলাচল বন্ধ থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort