শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

র‌্যাব-১১’র অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ৪

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ৪.০৮ এএম
  • ৬৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানা এলাকায় র‌্যাব-১১’র মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২৯২ বোতল ফেনসিডিল ও ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ কেজি গাঁজা। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জাহাঙ্গীর (৪৪), মো. সুমন (৩৫), লিমন আহম্মেদ রাব্বি (২১) ও মো. রাশেদুল ইসলাম (২৮)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার সকালে সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকা থেকে মো. জাহাঙ্গীর (৪৪) ও মো. সুমন (৩৫) কে ২৯২ বোতল ফেনসিডিল ও ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

একইদিন সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে লিমন আহম্মেদ রাব্বি (২১) এবং মো. রাশেদুল ইসলাম (২৮) কে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

লে. কমান্ডার মাহমুদুল হাসান আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort