শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রূপগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪, ৯.৩৭ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট আলোচনা অনুষ্ঠানে এ বছর ২১ কোটি ৩৩ লাখ ৯১ হাজার ৪০২ টাকা ৪০ পয়সার বাজেট ঘোষণা করা হয়। এ বাজেট ঘোষণা করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল-আমিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই শেখ হাসিনা সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা-চেতনা এবং সঠিক নেতৃত্বের জন্য নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ উন্নয়ন যাত্রা অব্যাহত রেখেছে এবং দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা। সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ সোহেল রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ অনেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort