রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

রূপগঞ্জে স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১০.৫২ এএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জে এলাকাবাসির তীব্র বাঁধা উপেক্ষা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার বরাব, মোগরাকুল চেয়ারম্যান পাড়া ও গোলাকান্দাইল এলাকায় চারটি স্পটে এই অভিযান পরিচালিত হয়।

এসময় একটি বেকারী কারখানাসহ চার কিলোমিটার বিস্তৃত এলাকাগুলোর আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাদ কতৃপক্ষ। এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার অপরাধে ওই কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ম্যানেকারকে এক মাসের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

অভিযানের শুরুতেই বরাব এলাকায় আল মদিনা বেকারী নামে একটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা ধার্য্য করেন নির্বাহী ম্যাজিট্রেট। তবে মালিকপক্ষ জরিমানা পরিশোধ না করায় অনাদায়ে সবুজ নামে কারখানার ম্যানেজারকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।

পরে মোগরাকুল চেয়ারম্যান পাড়া এলাকায় পাঁচশ’ বাড়ির এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবে ওই এলাকায় অভিযানকালে স্থানীয় শাতাধিক নারী-পুরুষ বাসিন্দারা এসে বাঁধা দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের বুঝিয়ে শান্ত করেন এবং বাঁধা উপেক্ষা করে অভিযান সম্পন্ন করেন।

এরপর গোলাকান্দাইল এলাকায় এক হাজার বাড়ির দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে তিতাসের মূল বিতরণ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সীলগালা করে দেয় তিতাস কতৃপক্ষ। জব্দ করে বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার।

আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন ও ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম সহ অন্যান্য কর্মকর্তা এবং প্রকৌশলীরা।

অভিযান শেষে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও দালাল চক্রের ছত্রছায়ায় রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাসের সংযোগ নেয়া হয়েছিল। ইতিপূর্বে আমরা দফায় দফায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি।আজকেও আমরা এলাকাবাসির বাঁধা উপেক্ষা করে অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, আজকে আমরা একটি বেকারি কারখানা সহ আড়াই হাজার আবাসিক অবৈধ চূলার সংযোগ বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগ বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে। এছাড়া অবৈধ সংযোগের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort