শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪, ৯.১৮ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুর রহিমকে (২৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিম রূপগঞ্জের মাইলাব এলাকার মো. আব্দুর রউফের ছেলে।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, রূপগঞ্জের সুরিয়াব এলাকার মো. মোস্তফা মিয়া তার মেয়ে ফাতেমাকে (১৯) আব্দুর রহিমের সঙ্গে বিয়ে দেন। সেই সময় মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৫০ হাজার টাকা ও ৯০ হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের এই টাকার জন্য ফাতেমাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। ২০১৮ সালের ৫ নভেম্বর সকাল বা দুপুরের কোনো এক সময় টাকার জন্য ফাতেমাকে মারধর ও হত্যা করা হয়। এ ঘটনায় ফাতেমার বাবা মোস্তফা মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার বিচার কার্যক্রম শেষে আজ এ রায় দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort