বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবি আন্দোলন ঘিরে অপপ্রচার ও উস্কানি মূলক কর্মকাণ্ডের অভিযোগ রান্নার চুলা জ্বালাতে, গাড়ির গ্যাস ও গার্মেন্টস শিল্পে ভোগান্তি কাটতে সময় লাগতে পারে আরও কিছুদিন মুন্সীগঞ্জে প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যালোচনা সভা নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে তৃতীয়, মুন্সীগঞ্জে তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি’র দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম

রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৮ তলা ভবনে দুদকের অভিযান

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪.১৫ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

২২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও আটটি ব্যাংকে ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলার পর সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের রূপগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত আটতলা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ জুলাই) সকালে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান দুর্নীতি মামলার আসামি। আদালতের অনুমতি নিয়ে তাদের সম্পদ জব্দের অংশ হিসেবে সোমবার সকালে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল রূপগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত জিয়াউল আহসানের ভবনে অভিযান চালায়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, বর্তমানে ভবনটির জব্দ তালিকা তৈরির কাজ চলছে। অভিযান শেষে ভবনটি নিয়ন্ত্রণে নিয়ে নারায়ণগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। জব্দ তালিকা তৈরির কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort