বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল ফতুল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি

রূপগঞ্জে সহকর্মীর হাতে শ্রমিক খুন

  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৪.১৬ এএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ এক শ্রমিক লিমন (২৪) নামের আরেক শ্রমিককে বুকে কেঁচি মেরে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত (১৫ নভেম্বর) সোমবার রাতে নিহত শ্রমিক লিমনের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে, সোমবার ভোরে উপজেলার ভুলতা এ ওয়ান পোলার লিমিটেড কারখানায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা। নিহত লিমন যশোর জেলার অভয়নগড় থানার হিদিয়াবড়পুকুর এলাকার মৃত সামাদ শেখের ছেলে।

মামলার বাদী ও নিহত লিমনের স্ত্রী পপি খাতুন জানান, গত দুই বছর আগে লিমনের সঙ্গে পপি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী লিমনের বাড়ি যশোর জেলার অভয়নগড় থানার হিদিয়াবড়পুকুরে পপি খাতুন থাকতেন। লিমন বর্তমানে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার নজরুল ইসলামের বাড়িতে বসবাস করে ভুলতা এ ওয়ান পোলার লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। গত ১৪ নভেম্বর পপি খাতুন গোলাকান্দাইল নতুন বাজার ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের মাধ্যমে জানতে পারেন গত (১৫ নভেম্বর) সোমবার ভোর সোয়া ৬টার দিকে এ ওয়ান পোলার লিমিটেডে কারখানার ৬ষ্ঠ তলায় তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে অপর শ্রমিক আমিনুল ইসলাম হাতে থাকা ধারালো কেঁচি দিয়ে লিমনের বুকের মাঝে আঘাত করে। এতে করে লিমন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে লিমনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আমিনুল ইসলাম কিশোরগঞ্জ জেলার সদর থানার গালিমগাজি এলাকার দ্বীন ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আমিনুল ইসলাম পলাতক রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort