রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০.৫২ এএম
  • ৯১ বার পড়া হয়েছে

রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেড নামে একটি কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্য রাতে উপজেলার রূপসি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (২৫ জুলাই) ভোর পৌনে ৫টায় দগ্ধ তিন শ্রমিককে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধ শ্রমিকরা হলেন, বিল্লাল (৩৫), রোমান (৩০) এবং রাব্বানী (৩৫)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের শরীরের ৩৬ শতাংশ এবং রাব্বানীর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম এই ঘটনা সম্পর্কে এখনো কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন। তিনি বলেন, “এমন কোনো খবর এখন পর‌্যন্ত কেউ আমাদের জানায়নি। তবে আমি খোঁজ নিয়ে দেখব। যদি কোথাও এমন ঘটনা ঘটে থাকে তবে ঘটনাস্থলে পুলিশ পাঠাবো।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort