মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান। সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

রূপগঞ্জে রাজনৈতিক কোন্দলে ফার্মেসিতে গুলিবর্ষণ: গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ

  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০.২০ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের জেরে একটি ওষুধের ফার্মেসিতে প্রতিপক্ষের লোকজনের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সুমন (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সুমনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ‘মেসার্স রকি ফার্মেসি’তে।

পুলিশ জানায়, ছাত্রদল নেতা রকি (লিডার মাসুদ পন্থী) ও যুবদল নেতা লেবু আরিফ (কাজী মনির পন্থী) এর মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সোমবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে রাত ১০টার দিকে যুবদল নেতা লেবু আরিফ তার সঙ্গে থাকা ৪-৫ জন সহযোগীসহ আগ্নেয়াস্ত্র নিয়ে রকির মালিকানাধীন ফার্মেসিতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।

এসময় ফার্মেসিতে থাকা গার্মেন্টস শ্রমিক সুমন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে আরও একজনের পরিচয় পাওয়া গেছে, তবে তিনি সামান্য আহত হয়েছেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, “ঘটনার পরপরই এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort