রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

রূপগঞ্জে যুবদল নেতার দোকান থেকে চুরি হওয়া মাছের খাবার উদ্ধার, সাংবাদিককে হত্যার হুমকি

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১২.৩১ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

বগুড়া থেকে চুরি হওয়া মাছের খাবারবোঝাই একটি ট্রাকের মালামাল রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার একটি দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই দোকানের মালিক স্থানীয় ওয়ার্ড যুবদল নেতা কাউসার মিয়া। ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপারকে গ্রেপ্তার করা হলেও যুবদল নেতা কাউসার মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

বুধবার (২৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে পুলিশ মাছের খাবারের ৪৬৬ বস্তা উদ্ধার করে। গ্রেফতার হওয়া হেলপার তুষার বগুড়ার ধনুট উপজেলার বাবলু মিয়ার ছেলে।

বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বগুড়ার শাহজাহানপুরের জামুন্না কোয়ালিটি ফিড কারখানা থেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের (১৪ টন) ৭১৪ বস্তা মাছের খাবার বোঝাই একটি ট্রাক কুমিল্লার চান্দিনার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি শেরপুর থানার আওতাধীন এলাকায় পৌঁছালে চালক শামীম ও হেলপার তুষার ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পরে ওই ট্রাকের মালামাল রূপগঞ্জের যুবদল নেতা কাউসার মিয়ার কাছে মাত্র ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করে দেয় চালক ও হেলপার। মালামাল গন্তব্যে না পৌঁছানোয় ট্রাক মালিক হাসান ইসলাম শেরপুর থানায় চালক শামীমকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে ধনুট থেকে হেলপার তুষারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকায় কাউসার মিয়ার দোকানে অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা মাছের খাবার উদ্ধার করা হয়। তবে বাকিগুলোর হদিস পাওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এদিকে ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আবু কাউসার ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। ঘটনাস্থল থেকে ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করে ফেরার পথে যুবদল নেতা কাউসারের নেতৃত্বাধীন ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র ও পিস্তল উঁচিয়ে তাকে চারদিক থেকে ঘিরে ধরে।

এ সময় তাকে জিম্মি করে জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইলের সব ছবি ও ভিডিও ডিলিট করে নেয়। প্রাণনাশের ভয় দেখিয়ে তারা স্থান ত্যাগ করে।এই ঘটনায় সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন,সাংবাদিকতার কাজে বাধা দেওয়া মোটেই উচিত হয়নি, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort