বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১২.২৫ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচির তালিকায় নাম আগে–পরে দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৈঠকে বসেন। বৈঠকে কর্মসূচির তালিকায় নাম আগে–পরে দেওয়াকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, সিনিয়র সহ-সভাপতি আজাহার, যুবদল সভাপতি রিপন ও এমরানকে মারধর করে। মারধরের একপর্যায়ে যুবদল কর্মীর ঘুষিতে আজাহার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে পূর্ব শত্রুতার জেরে তর্কের এক পর্যায়ে ভিক্টিমকে মারধর করলে সে হাসপাতালে মারা যায় বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort