শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রূপগঞ্জে মামুন হত্যাকান্ডের ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫, ২.৫১ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় ছয় দিন পেরিয়ে গেলেও আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আসামি গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার বেলায় এগারোটার দিকে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বক্তব্য রাখেন, নিহত ব্যবসায়ী মামুন ভুঁইয়ার বড় ভাই আওলাদ হোসেন ভুট্টু, স্ত্রী ইমা আক্তার, মামলার বাদি বাদল ভুঁইয়াসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ অস্ত্র ও মাদক ব্যবসায়ী টোকাই জাহিদুল ইসলাম বাবু। বাবু ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে এলাকায় নানা অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে।

গত ছয় দিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাকে এলাকাবাসীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় ছাত্রদলের নামধারী টুকাই জাহিদুল ইসলাম বাবুসহ তার লোকজন এলাকাবাসীর ওপর হামলা করে।

এ সময় ব্যবসায়ী মামুন ভূইয়াকে প্রকাশ্যে দিবালোকে মাথায় গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত মামুনের ভাই বাদল ভুইয়া বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করেও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।

হত্যাকাণ্ডের ৬ দিন পেরিয়ে গেলেও প্রশাসন কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort