রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

রূপগঞ্জে বিএনপির অফিসে ‘পেট্রোল বোমা’ হামলা

  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৫০ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান রূফগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

প্রাথমিক তদন্ত ও আলামতের বরাতে ওসি বলেন, জানালার কাঁচ ভেঙে ‘পেট্রোল বা এ জাতীয় কোনো বস্তু’ ঢেলে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। দুইজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া বলেন, বিএনপির এ কার্যালয়টি নির্মাণের কাজ মাসখানেক আগে শুরু হয়। এক সপ্তাহ আগে নির্মাণকাজ শেষ হয়েছে। শুক্রবার রাত বারোটা পর্যন্তও কার্যালয়টিতে নেতা-কর্মীরা ছিলেন। এরপর ভোরের দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সহযোগিতায় পরে আগুন নেভানো হয়। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে বলেও জানান এ যুবদল নেতা।

“আমরা ধারণা করছি পেট্রোল বোমা মেরেছে। নাহলে এইভাবে আগুন ছড়িয়ে পড়তো না”, যোগ করেন তিনি।

আগুনের ঘটনার পেছনে বিরোধী দলের কারও হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। অভিযোগ দিলে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort