বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল ফতুল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ১০.২০ পিএম
  • ৭৭৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে বিােভ অবরোধ করেছে হাসেম ফুড লিমিটেড নামের এক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত বিােভ করে বিুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে কয়েক শতাধিক মালবাহী যানবাহন। খবর পেয়ে কাচঁপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের অভিযোগ, হাসেম ফুড লিমিটেড কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। এখানে জুস, ক্যান্ডি, বিস্কুট, লাচ্ছি সেমাইসহ বিভিন্ন খাদ্য পণ্য তৈরি করা হয়। গত দুইমাসের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করে টালবাহানা করছিল মালিকপ। শ্রমিকদের মারধর ও চাকুরিচ্যুত করার হুমকি দেয়া হয়। বাড়িভাড়া ও মুদি দোকানের বকেয়া পরিশোধ করতে না পেরে বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিমউদ্দিন বলেন, ‘মালিকপরে সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ৫ জুলাই শ্রমিকদের দুইমাসের বকেয়া ওভারটাইমের টাকা দিয়ে দেয়া হবে। বাকিটা ঈদের আগের পরিশোধ করে দেয়া হবে।’
হাসেম ফুড লিমিটেডের অ্যাডমিন ইনচার্জ ইঞ্জিনিয়ার সালাউদ্দিন বলেন, ‘করোনার কারণে কোম্পানি আর্থিকভাবে চাপে আছে। তাই শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা দিতে একটু দেরি হয়েছে। আগামী ৫ জুলাই দুই মাসের ওভারটাইমের টাকা ও বকেয়া বেতন পরিশোধ করে দেয়া হবে। বাকিটুকু ঈদের আগেই পরিশোধ করে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort