শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১.১২ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

রূপগঞ্জে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে এ এস বি আর এম নামে এক ষ্টীল মিল কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদুৎতের খুটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করেন। এ সময় দুপুর ২ টা থেকে বিকেল ৪ পর্যন্ত প্রায় ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টীল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেই দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন।

বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন।

পরে কারখানার মালিক আবুল কালাম বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

উল্লেখ্য গত মঙ্গলবার আবুল কালামের মালিকানাধীন অপর কারখানা প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।

 

দুইদিনের ব্যবধানে একই প্রতিষ্ঠানের ভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় স্থানীয়রা মনে করছেন, মালিকপক্ষের অব্যবস্থাপনা ও শ্রমিকদের প্রতি অবহেলার কারণেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort