শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রূপগঞ্জে ফার্নিচার পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৩.৪৩ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ফার্নিচার পট্টিতে একটি বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়। পরে ফার্নিচার পট্টিতে থাকা একটি লেপ তোষকের দোকানে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফার্নিচার পট্টিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন,ততক্ষনে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল হাসান বলেন, ফার্নিচার পট্টিতে আগুনের খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেন আনতে সক্ষম হই।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফার্নিচার পট্টির কয়েকজন মালিক, শ্রমিক আহত হন। সঠিক তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort