মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৫.৫৮ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানের সংযোগসহ দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পারাগাঁও ও বরাবো এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও রেগুলেটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় ।

তিতাসের সোনারগাঁও অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ধারাবাহিক অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে অভিযান চালায় তারা।

এসময় পারাগাঁও এলাকায় অবৈধভাবে পূঃন সংযোগ নেয়া দুই কিলোমিটার বিস্তৃত দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি রবাবো এলাকায় একটি বেকারি ও একটি রেষ্টুরেন্ট এবং পারাগাঁও এলাকায় একটি মিষ্টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অপরাধে ঐ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort