রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

রূপগঞ্জে ট্রাক চাপায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮.৫৮ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জে ট্রাক চাপায় শহীদ (৫০) নামক এক বাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার ভূলতা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পাড়াবালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। দীর্ঘদিন যাবত তিনি সপরিবারে উপজেলার কর্ণগোপ এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ভাঙ্গারি ব্যবসায়ী।

 

নিহতের চাচা আব্দুল খালেক জানান, সে ভ্যান গাড়ি নিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন মহল্লায় ঘুরে ফেড়ি করে বিভিন্ন লোহার গড়দা মাল ক্রয় করে দোকানে বিক্রি করতো। প্রতিদিনের ন্যায় আজ সকালেও সে ফেড়ি করে ভাঙ্গারি মালামাল ক্রয় করতে বেরিয়েছিল।

বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন ওই পথচারীকে ভুলতা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেছুর রহমান বলেন, বুধবার বিকালে উপজেলার ভূলতা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ভাঙ্গারি ব্যবসায়ীকে চাপা দিয়ে চলে যায়।

পরে স্থানীয় কয়েকজন ওই পথচারীকে ভুলতা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসে রেখে পালিয়ে যায়।পরিবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort