শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত ২ যুবকের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.১০ এএম
  • ১৩০ বার পড়া হয়েছে

এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে আহত রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় ঘটে সংঘর্ষের ঘটনা। নিহত রাশেদুল ইসলাম তারাব দক্ষিণপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ও জুনায়েদ আহমেদ হৃদয় একই এলাকার রাজু মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বাজার এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপরাধের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শিমুল গ্রুপের সঙ্গে শ্রাবণ গ্রুপের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় দুই প্রুপ। এ সময় শ্রাবণ গ্রুপের রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই যুবককে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে রাশেদুল ও দুপুরে হৃদয়ের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort