রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

রূপগঞ্জে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৪.০৬ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অন্যের জমি দখল করে বিনা অনুমতিতে মালিকানার সাইনবোর্ড লাগানোর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বার বার চেষ্টা করেও থানায় অভিযোগ দিতে ব্যর্থ হওয়ায় ১৭ জুলাই জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সেলিম প্রধানের স্ত্রী মাসুমা প্রধান।

এতে তিনি উল্লেখ করেছেন, জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং এন্ড পেপারস লিমিটেডের চেয়ারম্যান সেলিম প্রধান রূপগঞ্জ থানাধীন আমলাব মৌজাস্থিত ২৬ শতাংশ পিতা ও মাতার ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘবছর যাবত শান্তিপুর্ন ভাবে ভোগ দখল করে আসছিল।

এর মধ্যে রিয়াজ মিয়া ও য়ার সাঙ্গপাঙ্গরা মিলে গত ১১ জুলাই আমাদের উল্লেখিত জমিতে অনাধিকার প্রবেশ করে তার নামের সাইনবোর্ড লাগিয়া চলে। পরবর্তীতে আমি উক্ত সাইনবোর্ডে দেওয়া নাম্বারে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

 

এমতাবস্থায় উপরোক্ত বিবাদী সহ তার সাঙ্গপাঙ্গ দ্বারা আমার এবং আমার স্বামীর পরিবারসহ জমির যেকোন বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে বলে আশংকা করছি। এর একটি অনুলিপি জেলা পুলিশ সুপার বরাবরও দেয়া হয়।

 

রিয়াজ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি। এ ব্যাপারে জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort