রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৪.২৪ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জে ফরহাদ হোসেন নামে এক অটোরিকশা চালককে স্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার আনন্দ হাউজিংয়ের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত ফরহাদ উপজেলার ভিংরাবো এলাকার মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ফরহাদ তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কাজে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি।

নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার সকালে আনন্দ হাউজিংয়ের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন গিয়ে ফরহাদের মরদেহ শনাক্ত করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করে।

পরে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort