বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

রূপগঞ্জে চাঁদাবাজদের গুলিতে ব্যবসায়ী আহত

  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.০১ এএম
  • ১২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজদের গুলিতে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। উপজেলার কর্নগোপ আল রাজি মিলের পেছনে মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে এ ঘটনা। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

পরে অবস্থা গুরুতর হলে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত বিল্লাল হোসেন জেলা রূপগঞ্জ থানার কর্নগপ গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি ইট বালুর ব্যবসায়ী।

আহত ব্যবসায়ীর ছেলে রাব্বি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় চাঁদাবাজ রিয়াজ গ্রুপের লোকজন আমার বাবার কাছে চাঁদা দাবি করে। বাবা চাঁদা দিতে অস্বীকার করলে ওই দুর্বৃত্তরা বাবাকে প্রথমে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।

একপর্যায়ে তারা বাবার ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে রাতের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ বিল্লাল হোসেনকে আনা হলে জরুরি বিভাগের তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort