বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দম্পতি দগ্ধ

  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.২৪ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাসের বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়ে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

দগ্ধ জাহানারা (২৫) ও তাঁর স্বামী শামীম মিয়া (২৯) ওই এলাকার আবাসিক ভবনের নিচতলায় থাকতেন। তাদের বাড়ি বরিশাল জেলায়। তারা তিনদিন হয়েছে ওই বাসায় ভাড়াটিয় হিসেবে উঠেছেন বলে জানান বাড়ির মালিক আবু মুসা।

প্রতিবেশীরা জানান, শনিবার ভোর রাতে বিকট শব্দে তাদের ঘুম ভাঙলে ওই দম্পতির ঘরে গিয়ে দু’জনকে অগ্নিদগ্ধ অবস্থায় পান। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে যাওয়া পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিস্ফোরণের আলামত দেখে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি। গ্যাসের লাইনের সাথে একটি কম্প্রেসার যন্ত্র পাওয়া গেছে যা দিয়ে গ্যাসের চাপ বাড়ানো যায়। এই কাজ করতে গিয়েই লিকেজ হয়েছে বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort