মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’ জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা

রূপগঞ্জে গুলি করে হত্যার ঘটনায় ভিপি সোহেলসহ ৩২ জনের নামে মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৩.৫৯ এএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদে ৫নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য (মেম্বার) তাওলাদ হোসেনের শ্যালক আব্দুর রশিদ মোল্লা (৩২) কে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলকে (ভিপি সোহেল) প্রধান আসামি করে তার দেহরক্ষীসহ ৩২ জনকে আসামী করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নিহতের বড় ভাই মো. হানিফ মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। নিহত আব্দুর রশিদ মোল্লা উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে। গত শনিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মীরকুটিরছেও চৌরাস্তায় ঘটনাটি এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

এ ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ভিপি সোহেলের সহযোগী মিরকুটিরছেঁও গ্রামের আইয়ুব ভূঁইয়া, সোয়াইব ভূঁইয়া, শাহীন ভূঁইয়া, অপু মিয়া ও রহমত আলী নামে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

মামলা সুত্রে জানাগেছে, গত শনিবার সন্ধ্যায় ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহরিয়ার পান্নার সঙ্গে তাওলাদ হোসেনের বাক-বিতণ্ডা হচ্ছিল। এক পর্যায়ে শাহরিয়ার পান্নার নির্দেশে মামলার আসামিরা তাওলাদ হোসেন, মামলার বাদী হানিফ মোল্লাসহ তাওলাদের লোকজনকে মারধর করতে থাকেন।

এ সময় তাওলাদের শ্যালক আবদুর রশিদ তাদের বাধা দিতে গেলে ভিপি সোহেলের দেহরক্ষী জসিম উদ্দিন রশিদের ডান হাতে এবং সিরাজ ও রাসেল নামে ভিপি সোহেলের দুই সহযোগী কাটা রাইফেল দিয়ে রশিদের দুই পায়ে গুলি করেন।

একই সময় শাহরিয়ার তার সহযোগী গুলজারের হাত থেকে শর্টগান কেড়ে নিয়ে রশিদের মাথায় গুলি করলে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

এদিকে ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি ভিপি সোহেল ও তার দেহরক্ষী জসিম উদ্দিন এলাকা ছেড়েছে পালিয়েছেন বলে জানান নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন। তিনি বলেন, আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort