বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

রূপগঞ্জে কাকলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৩.৩১ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী (২৭) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার (১৩ জানুয়ারি) ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় নারী পুরুষসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাধ সভায় সভাপতিত্ব করেন কাকলীর ভাই ও ব্যবসায়ী খলিল ভূইয়া।

সভায় বক্তব্য রাখেন নিহত গৃহবধূ কাকলীর পিতা ও মামলার বাদী ইসমাঈল মিয়া মামুন, ভাই শহিদ মিয়া, মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি, বোন জামাই এডভোকেট শফিকুল ইসলাম সুমন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূইয়া, আক্তার হোসেন, ছাদেক আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতারে পুলিশের ভূমিকা রহস্যজনক।

অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতায় অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কাকলী হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য গত ১১ জানুয়ারি পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় কাকলীর পিতা ইসমাঈল মিয়া (মামুন) বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা (৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা (৫৮), শাশুরী শাহিদা বেগম (৫২), ননদ সিমা বেগম (২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে (৪৮) আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort