শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে আগুন, ১ ঘন্টায় নিয়ন্ত্রণে

  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১১.৪১ এএম
  • ১৪০ বার পড়া হয়েছে

রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টায় উপজেলার পৌরসভার কর্ণগোপ এলাকায় ওই অগ্নিকাণ্ড ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

এ ব্যাপারে আল রাজি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম ১ কোটি ২০ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি দাবী করেছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানাটিতে নাইট শিফটের কাজ চলা অবস্থায় মেশিনের মেটালিক স্পার্কের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, খবর পেয়ে রাত্র সোয়া এগারোটার দিকে আমরা পৌঁছে রাত্র১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের মেটালিক ঘর্ষণে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরিমাণ বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort