শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রূপগঞ্জে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.০৩ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

জয়দেবপুর-মদনপুর বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের পলখান এলাকায় আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্বে দেন নিঝুম পল্লি রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি বেলায়েত হোসেন আকন্দ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। কর্মসূচিতে স্থানীয় স্কুল, কলেজ, মাদরাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সব শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বাইপাস সড়কের পলখান থেকে বেলদী সংযোগ সড়ক দিয়ে স্থানীয় ১২টি গ্রামের বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। এ সড়কে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী সহ স্থানীয় কয়েকটি মসজিদের মুসুল্লিরা যাতায়াত করে।

কিন্তু জয়দেবপুর-মদনপুর বাইপাস সড়কটি ৮ লেনে উন্নীতকরণের নকশায় গুরুত্বপূর্ণ এ সড়কের সংযোগস্থলে রহস্যজনক কারনে কোন আন্ডারপাস রাখেনি। তাই অবিলম্বে নিরাপদ সড়ক পারাপারের জন্যে আন্ডারপাস বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন অব্যাহত রাখবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort